1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কেউ উন্নয়ন করেনি: নোমান আল মাহমুদ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কেউ উন্নয়ন করেনি: নোমান আল মাহমুদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আমাদের সরকারের আমলে দেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে এমন উন্নয়ন আর কেউ করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি। আওয়ামী লীগ বিগত দিনে যা করেছে, বিএনপি শত বছরেও এত উন্নয়ন করতে পারবে না। তাই দেশের উন্নয়নের ধারা অটুট রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন করতে শেখ হাসিনাকেই আবারও বিজয়ী করতে হবে।

শনিবার (৭ অক্টোবর ) সকাল ১০টায় পশ্চিম গোমদন্ডী চান্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বোয়ালখালী পৌরসভার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নুরুল ইসলাম চেয়ারম্যান সড়ক, চান্দার পাড়া চাঁন গাজী সড়ক ও পশ্চিম গোমদন্ডী চান্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। এলজিইডি বাস্তবায়নে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে সড়ক দুটি নির্মিত হয় ও পশ্চিম গোমদন্ডী চান্দের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে কমিশনার মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর আ,লীগ সভাপতি শফিউল আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, মনজুর হোসাইন, হুমায়ূন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশরাফুর নাহার, থানা অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন ,উপজেলা এলজিইডি  সহকারী প্রকৌশলী মোঃ ফারুক, ইসমাইল হোসেন আবু, শাহনাজ পারভীন নীলু, মজিবুর রহমান, মোহাম্মদ ইয়াসির, মোঃ ইব্রাহিম, বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla