1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মুনছুরাবাদ বিদ্যুৎ অফিসের বরখাস্তকৃত স্টোর কিপার এসএম শাহজানের দম্ভোক্তি, রিপোর্ট করার আপনি কে? রিপোর্ট করলে খবর আছে বলে লাই্ন কেটে দেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মুনছুরাবাদ বিদ্যুৎ অফিসের বরখাস্তকৃত স্টোর কিপার এসএম শাহজানের দম্ভোক্তি, রিপোর্ট করার আপনি কে? রিপোর্ট করলে খবর আছে বলে লাই্ন কেটে দেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

চট্রগ্রাম বিদ্যুৎ বিভাগের পাহাড়তলী মুনছুরাবাদের  বরখাস্তকৃত ভাণ্ডার শাখার স্টোরকিপার এসএম শাহজাহান অল্পদিনে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলছেন বলে গুরুতর অভিযোগ উঠছে। তার অবৈধ সম্পদের হিসেব নিয়ে এ দপ্তরের অন্যদেরও কেমন সম্পদ হতে পারে তা নিয়ে নানান দিকে গুঞ্জনের শেষ নেই।

অনুসন্ধানে জানা যায়,   কুমিল্লা দেবীদ্ধার থেকে  চট্রগ্রামে এসে বিদ্যুৎতের হেলপারের চাকুরী নেন। ১৯৯০ সালে তিনি স্টোরকিপারের  দায়িত্ব পান। এরপর থেকে তার অবৈধ সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।

সুত্রমতে,  চট্রগ্রাম খুলশী বিদ্যুৎ অফিসের সামনে সিরামিক কালারে মোড়ানো ৫ তলা ভবন রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকার উপরে। এ ছাড়াও শেরশাহ কলোনীর সামনে আছে ১০ গন্ডা জায়গা ।এটির বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা ।তা ছাড়া নিজ জেলা কুমিল্লা দেবীদ্ধারে স্বনামে ও বেনামে সম্পদের পাহাড় গড়েছেন বলে সংশ্লিষ্ট  সূত্র জানায়।

খবর নিয়ে জানা যায়, ১লা জানুয়ারী ‘২৩ শাহজাহান বিদ্যুৎ বিভাগের মালামাল অবৈধভাবে চোরাই পথে বিক্রিকালে ধরা পড়ে। এই কারণে বর্তমানে তিনি বরখাস্ত হয়েছেন বলে ওই সুত্র জানায়।এই সময় বিদ্যুৎ বিভাগের তার আরো ৩জন সহযোগী স্টোর কিপার একই অভিযোগে অভিযুক্ত হন।তারাও বরখাস্ত হয়েছেন বলে জানা গেছে।

এসব বিষয়ে এসএম শাহজাহানের বক্তব্য জানার জন্য তার মুঠো ফোনে  ফোন রিসিভ করে তথ্য দিতে অপারগতা দেখান ও কড়া ভাষায় জানতে চান রিপোর্ট করার জন্য কে বলছে ? এক পর্যায়ে তিনি নিজে লাইন কেটে দেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla