1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জালালাবাদে গাউসিয়া কমিটির ঈদে মিলাদুন্নবী (দ.) কনফারেন্সে বক্তারা মহানবীর (দ.)’র শুভ আগমনে পৃথিবী থেকে আঁধার ও বর্বরতার অবসান ঘটে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জালালাবাদে গাউসিয়া কমিটির ঈদে মিলাদুন্নবী (দ.) কনফারেন্সে বক্তারা মহানবীর (দ.)’র শুভ আগমনে পৃথিবী থেকে আঁধার ও বর্বরতার অবসান ঘটে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ উত্তর কুলগাঁও জালালাবাদ পরদাইশ চৌধুরী জামে মসজিদ শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। সমাপনী দিনে মাহফিলে সভাপতিত্ব করেন আ’লা হযরত ইমাম আহমদ রেজা যুব কাফেলার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী আলকাদেরী। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। মাহফিলে বক্তারা বলেন, মহানবী (দ.)’র দুনিয়ায় শুভ আগমন মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাকের বিশেষ নিয়ামত ও অনুগ্রহ স্বরুপ। মহানবী (দ.) কে আল্লাহ পাক রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। তাঁর শুভ আগমনে পৃথিবী থেকে আঁধার নৈরাজ্য ও যাবতীয় বর্বরতার অবসান ঘটেছে। ওলামা-মাশায়েখ ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ফরিদুল আলম রেজভী, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মাওলানা মুখতার আহমদ রেজভী, মাওলানা আইয়ুব আলী, মাওলানা আলী আহমদ কাদেরী, হাফেজ ইসমাঈল, মাওলানা মাহমুদুর রহমান কাদেরী, হাফেজ তাওরীত রেজা, শুভেচ্ছা বক্তব্য দেন গাউসিয়া কমিটির সভাপতি সামসুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মুহাম্মদ হোসেন, সদস্য সচিব, শহীদ উল্লাহ, উপস্থিত ছিলেন সমাজসেবী সামসুল আলম চৌধুরী, মুহাম্মদ শহীদ উল্লাহ, আমান উল্লাহ আমান, সেলিম মাহমুদ, ডাক্তার তাহসিন মোরশেদ, ওয়াহিদুল আলম বাবু, বদিউল আলম, রেজাউল করিম, আনোয়ার রেজা প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla