1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম নৌরুটে যাতায়াত দুর্ভোগ নিরসনে জেলা পরিষদেকে  বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার  ৬ দফা দাবিতে স্মারক লিপি  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম নৌরুটে যাতায়াত দুর্ভোগ নিরসনে জেলা পরিষদেকে  বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার  ৬ দফা দাবিতে স্মারক লিপি 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে
কুমিরা গুপ্তছড়া ফেরিঘাটে জন দুর্ভোগ নিরসন, নৈরাজ্য দূরিকরণ ও ইজারা প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের কাছে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার ৬ দফা দাবি প্রেস করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২৩ রবিবার বেলা ১২ টায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবালের কাছে এ দাবি প্রেস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহ্বায়ক মিলাদ মোদাচ্ছির, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, সদস্য ফয়সাল আসির, আবদুল হামিদ, শহীদুল ইসলাম মাসুম, মাহমুদুর রহমান, সাইফুল ইসলাম,  প্রমুখ।
 ৬ দফা দাবি গুলো হলো (১) একাধিক / বহু ইজারাদারকে ইজারা প্রদান করতে হবে।(২) যাত্রী, মালামাল, ও অন্যোন্য সকল ভাড়া জেলা পরিষদ কতৃক যুক্তিকভাবে নির্ধারণ করতে হবে।(৩) স্পীডবোটের ভাড়া জনপ্রতি সর্বোচ্চ ২০০/- টাকা টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।(৪) ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া জনপ্রতি সর্বোচ্চ ১০০/- টাকা করতে হবে।(৫) ২৪ ঘন্টা ইমার্জেন্সি রোগী পারাপার ও লাশ পরিবহনে তাত্ক্ষনিক সেবা প্রদান ইজারাদারের জন্য বাধ্যতামূলক করতে হবে।(৬) ঘাটের দুই পাড়ে যাত্রী উঠানামার আধুনিক ও নিরাপদ ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধান  নির্বাহী সাব্বির ইকবাল সংগঠনের সব রকমের কথা শুনেন এবং সমস্যা দুরিকরণের আসস্ত করেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla