1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সুবর্ণচর ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সুবর্ণচর ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যের আলোকে তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর( মঙ্গলবার) বিকাল ৩টায় র‌্যালিটি ইউনিয়ন পরিষদ থেকে প্রদান সড়কে প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এই সময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের চিত্র তুলে ধরেন আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী। ও ইউপি সচিব গোলাম কিবরিয়া সোহেল।

এ সময় আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী বলেন- সরকারি এই দিবসটি উপলক্ষে গ্রাম কে শহরে রুপান্তর করতে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করছে। সরকারি সকল ধরণের ভাতা জনগনের কাছে পৌঁছানোর জন্য আমরা সব সময় প্রস্তুত। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন – মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান জিয়া এবং ৭নং ওয়ার্ডের মেম্বার নুর আমিন সহ প্রমুখ। এই সময় অনুষ্ঠানে ইউপি সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- এর আগে – সুবর্ণচর উপজেলায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি আয়োজিত উন্নয়ন মেলায় সেবা ও শৃঙ্খলায় তৃতীয় স্থান অর্জন করেছে ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন। এবং ১৭-১৯ সেপ্টেম্বর পর্যন্ত বর্ণিল সাজে সজ্জিত করছেন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla