1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শাহসূফি হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ হোসাইন সাহেবের চেহলাম অনুষ্ঠান সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শাহসূফি হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ হোসাইন সাহেবের চেহলাম অনুষ্ঠান সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ খতীব ও ইমাম শাহসূফি হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ হোসাইন সাহেবের চেহলাম অনুষ্ঠান আজ ১৬ সেপ্টেম্বর (শনিবার) বিকালে বাঁশখালী উপজেলার চাম্বলস্থ মাস্টার মুহাম্মদ আলীর বাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে ছিল পবিত্র কোরআন খানি, মিলাদ মাহফিল, দোয়া, মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্বল বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহসভাপতি পীরে কামেল, হাদিয়ে জামান, মুফাচ্ছিরে কোরআন, আল্লামা মকছুদ আহমদ।
উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারী, ছায়াপথ মানবাধিকার সংগঠনের সভাপতি সরওয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক মার্শেল কবির পান্নু, সদস্য সচিব শামসুল করিম লাভলু, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি প্রফেসর মুসা কলিমুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এস এম শামসুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারী বলেন, শাহসূফি হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ হোসাইন সাহেব দীর্ঘ দুই যুগ মসজিদ ও মাদরাসার খেদমতের সাথে জড়িত ছিলেন। তিনি পাকিস্তান করাচীর একটি মসজিদে দীর্ঘ আট বছর ইমামতির দায়িত্ব পালন করেছিলেন। পাকিস্তান থেকে চট্টগ্রামে এসে তিনি হাটহাজারী থানার আমান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেন। খন্দকিয়া আকতারুল উলুম মাদরাসার হেফজখানার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রামসহ দেশের বাইরে পাকিস্তান শহরে কয়েক ডজন মসজিদে খতমে তারাবীর ইমামতি আদায় করেছিলেন।
উল্লেখ্য, এই শাহসুফি মাওলানা মুহাম্মদ হোসাইন গত ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন।   ওইদিন ৫ টায় উত্তর চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে নামাজে জানাজার মধ্য দিয়ে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla