1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে ইমাম হাসান (আ.)'র শাহাদাত বার্ষিকী পালন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে ইমাম হাসান (আ.)’র শাহাদাত বার্ষিকী পালন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬৬ বার পড়া হয়েছে

মওলা নবী (দ.)’র মওলায়তের প্রতিনিধি ও দৌহিত্র, মওলা আলী (আ.) ও জান্নাতি রমণীদের সরদার সায়্যিদা ফাতিমা (আ.)’র প্রথম সন্তান, ইসলামের ৫ম খলিফায়ে রাশেদা, মুসলমানদের অন্যতম সর্বাধিক কল্যাণকামী ব্যক্তিত্ব মওলা ইমাম হাসান (আ.)’র ২৮ সফর ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার শাহাদাত বার্ষিকী।

এই উপলক্ষে আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.) বাংলাদেশের মিডিয়া সেল প্রধান শাহ মিডু এর ব্যবস্থাপনায় কোতোয়ালিস্থ হযরত সুন্দর আলী শাহ’র মাজার আঙিনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ও চট্টগ্রাম দরবার শরীফের পীর ছাহেব হযরত আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (ম.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মওলানা মোহম্মদ ইকবাল ইউসূফ, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক  এম. আলী হোসেন ও চট্টগ্রাম ওয়াইসিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কাজী মৌলানা মোহাম্মদ আবু সালেহ প্রমুখ।

জানা গেছে,  এ উপলক্ষে রাহে ভান্ডার সিলসিলার পীর ছাহেবের নির্দেশনা মোতাবেক ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফ এবং সীতাকুন্ড খানকাহ শরিফ ও তাঁর প্রতিষ্ঠিত সুতানুল আরেফীন ক্যাডেট মাদরাসাতেও বিশেষ মাহফিল ও ফাতেহাখানির আয়োজন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla