1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১৪ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে লাইসেন্স জমা দেয়ার নির্দেশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

১৪ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে লাইসেন্স জমা দেয়ার নির্দেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

১৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি। লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০দিনের মধ্যে কমিশনের কাছে তাদের লাইসেন্স জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে।

যেসব আইএসপিগুলো বাতিল করা হলো- বর্নিল নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইন (বিডি) লিমিটেড, আপন এন্টারপ্রাইজ, স্পার্কিং ওয়ার্ল্ড রেইন আইসিটি, সেগুন বাগিচা সেফনেট অনলাইন স্পিড অনলাইন, ভেস্টেল ক্যাবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সলিউশন, চাঁদপুর নেট, এয়ারনেট কমিউনিকেশন।

বিটিআরসি ঘোষণা করেছে-এসব আইএসপির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ ও বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই আইএসপিগুলোর সঙ্গে কোনো চুক্তি বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে বিটিআরসি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla