1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জামায়াতের আমিরসহ ১৫ নেতা আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জামায়াতের আমিরসহ ১৫ নেতা আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি মসজিদে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমিরসহ ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

১লা সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চন কেরাব এলাকার দেওয়ান বাড়ি জামে মসজিদ থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের আটক করে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারম বলেন, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ঘটানোর জন্য তাঁরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশ মসজিদটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে জামায়াতের জেলা শাখার আমির মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের ১৫ জন নেতা-কর্মী রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামীর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন,  এশার নামাজের পর মসজিদে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের জন্য নেতাদের জড়ো হওয়ার সময় পুলিশ মসজিদ থেকে নেতাদের ধরে নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ জামায়াতের রুকন পর্যায়ের নেতা।

অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla