1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নির্বাচনের তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেল? অতো সহজ ব্যাপার নাকি - আমীর খসরু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নির্বাচনের তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেল? অতো সহজ ব্যাপার নাকি – আমীর খসরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ব্যাংকগুলোতে টাকা নেই। সরকারের তহবিলে ও রিজার্ভে টাকা নেই। প্রকল্পের টাকা লুটপাট করা হয়েছে। এক লাখ কোটি টাকার ওপরে পাচার করা হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন, কার নির্বাচন, কিসের নির্বাচন? মানুষকে বোকা ভাবছে ওরা। নির্বাচনের তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেল? অতো সহজ ব্যাপার নাকি?

জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- ইসির এই বক্তব্যের প্রেক্ষিতে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের প্রতিটি অঞ্চলে মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা দিচ্ছে উল্লেখ করে আমীর খসরু বলেন, দেশের লক্ষ লক্ষ মানুষ অধিকারের জন্য রাস্তায় নেমেছে ভোটাধিকার, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য।

বিএনপির এই নেতা আরও বলেন, সরকার দেশের অর্থনৈতিক কাঠামোগুলো ধ্বংস করছে। মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। গণতান্ত্রিক সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকলে দেশে তিনগুণ বেশি উন্নয়ন হতো।

গণতন্ত্র ছাড়া, মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না উল্লেখ করে আমীর খসরু বলেন, দেশকে দেউলিয়া করে দেশের যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তা প্রকৃত উন্নয়ন নয়। ব্যাংকগুলোতে টাকা নেই। সরকারের তহবিলে ও রিজার্ভে টাকা নেই। প্রকল্পের টাকা লুটপাট করা হয়েছে। এক লাখ কোটি টাকার ওপরে পাচার করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla