1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশে সমাজসেবা দপ্তরের অনুদানের চেক বিতরণ ভিক্ষাবৃত্তিরোধে চন্দনাইশে সমাজসেবার পুনর্বাসন কার্যক্রম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চন্দনাইশে সমাজসেবা দপ্তরের অনুদানের চেক বিতরণ ভিক্ষাবৃত্তিরোধে চন্দনাইশে সমাজসেবার পুনর্বাসন কার্যক্রম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

ভিক্ষাবৃত্তি নিরসন ও নিরুৎসাহিত করণে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ভিক্ষাবৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলায় দুইজন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোহনা বেগম এবং জোয়ারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমকে ভিক্ষাবৃত্তিতে আর জড়িত না হওয়ার শর্তে দোকান ঘর নিমার্ণ করে দেয়া হয়। ২৪ আগস্ট ২০২৩ বৃহষ্পতিবার চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয় প্রদত্ত এ দোকানঘর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিশেষ অতিথি ছিলেন মাওলানা সোলাইমান ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের সকল ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে দেশকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। যাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মান হবে।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla