1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ট্রানজিট ভিসায় সৌদি গিয়ে ওমরাহ করা যাবে : সৌদি হজমন্ত্রী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ট্রানজিট ভিসায় সৌদি গিয়ে ওমরাহ করা যাবে : সৌদি হজমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

ট্রানজিট ভিসায় সৌদি গিয়ে ওমরাহ করা যাবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তওফিক বিন ফাওজান আর-রাবিয়াহ। বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. তওফিক বিন ফাওজান আর-রাবিয়াহ আরও বলেন, এ সময় ভিসার মেয়াদ থাকবে ৪ দিন। সৌদি বিমানবন্দরে এই ট্রানজিট ভিসা ইস্যু করাহবে।

হজের খরচ কমানোর বিষয়ে দুই দেশ আলোচনা করছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য হজের কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি।

এর আগে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি হজমন্ত্রীর কাছে তিনটি দাবি জানানো হবে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। দাবিগুলো হলো-এক. হজের সময় মিনা-মুজদালিফায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা। দুই. সুশৃঙ্খল লাগেজ ব্যবস্থাপনা তিন. মুজদালিফা থেকে আসার পর বয়স্ক হাজিদের বিশ্রাম নেয়ার পর শয়তানকে পাথর মারার সুযোগ দেয়া। এ ছাড়া হজ ও ওমরাহ যাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হবে।

জানা যায়, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজারের কিছু বেশি মানুষ হজ পালন করেন। হজ ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা না হলেও মিনা-মুজদালিফায় হাজিদের তাঁবুতে বিদ্যুৎ ও পানি সরবরাহের ঘাটতি ছিল। বাংলাদেশি হাজিদের অনেক টয়লেটে পানি ছিল না। বিদ্যুৎ সমস্যার কারণে ভোগান্তিতে পড়েন হাজিরা।

এ ছাড়া এবার হাজিদের ৬৫টি লাগেজ (ট্রলি) পাওয়া যায়নি। এ নিয়ে মন্ত্রণালয়কে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। অন্যদিকে মুজদালিফা থেকে মিনায় আসার পর হাজিদের জামারায় (শয়তানকে পাথর মারার স্থান) পাঠানো হয়। সৌদি পুলিশ হাজিদের তাঁবু আটকে রাখে। শয়তানকে পাথর মারার আগে কাউকে তাঁবুতে প্রবেশ করতে দেয় না সৌদি কর্তৃপক্ষ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla