1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শিক্ষকদের সাথে সাবেক মেয়র এম. মনজুর আলমের বৈঠক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শিক্ষকদের সাথে সাবেক মেয়র এম. মনজুর আলমের বৈঠক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেছেন সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের গতিপথ নির্ভর করে। তারা যাতে নির্ভয়ে পরীক্ষার খাতায় তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সেই পরিবেশ বজায় রাখতে হবে। তিনি ছাত্রদের ভয়-ভীতি প্রদর্শন না করে নিজ নিজ সন্তানের ন্যায় তাদের যত্ন নিতে হবে। সাবেক মেয়র মনজুর আলম মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের সুনাম ও সুখ্যাতি অক্ষুণ্ন রাখতে শিক্ষকদের আরো আন্তরিক ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

১৮ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ সকালে উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে শিক্ষকদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। অত্র কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অত্র কলেজের কার্যক্রম বিশেষ করে অনার্স, মাস্টার্স কোর্স, ডিগ্রি পাস কোর্স ও এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বৈঠকে উপস্থাপন করেন অত্র কলেজ কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, ২০২৩ সালে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজ থেকে ১৫২০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

এদিকে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজ কেন্দ্রে বিজয় স্মরণী কলেজ, ডা. ফজলুল হাজেরা কলেজ ও উত্তর কাট্টলী সিটি কর্পোরেশন মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষকদের এ বৈঠকে উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনীন রব, মোহাম্মদ আবু সগীর, তাহমিনা আকতার জুলি, রাশেদা খানম, ড. বিকাশ কান্তি মজুমদুর, অসীম চক্রবর্তী, ফারহানা নাজনীন, অজিত কুমার দত্ত, মোহাম্মদ সাজ্জাদুল আমিন সহ ৭০ জন শিক্ষক তাদের মতামত তুলে ধরেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla