1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পূর্ব ষোলশহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মেয়রের ত্রাণ বিতরণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পূর্ব ষোলশহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মেয়রের ত্রাণ বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৬০৮ বার পড়া হয়েছে
 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দুর্যোগ আগে থেকে বলে-কয়ে আসে না, এটা নিয়তি নির্ধারিত। তবে করোনাকালে এই অগ্নিকান্ড মরার উপর খাড়ার ঘা। এমনিতেই আজ বৈশ্বিক দুগর্তি চলছে, মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে, মানুষ নানাভাবে নিঃশেষ হতে চলেছে। আমরা জানি, গৃহস্থের ঘরে ডাকাত ডাকাতি করলে, চোর চুরি করলে কোন পরিবার একেবারে নিঃস্ব হয় না। তবে গৃহস্থের বসত ঘর আগুনে পুড়লে কিছুই থাকেনা, সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারপরও জীবন যখন পুড়ে ছাই হয়নি, তাই ঘুরে দাঁড়াতে হবে। এ জন্য আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি ঘুরে দাঁড়ানোর জন্য।
৩০ এপ্রিল শুক্রবার বিকেলে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাদশা মিয়ার চেয়ারম্যান ঘাটায় আবুল কলোনীতে সংঘটিত অগ্নিকান্ডে ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন। সিটি মেয়র পরিবার পিছু চাল, আটা, ভোজ্যতেল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। তিনি করোনাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অগ্নিকান্ড রোধে সর্তকতা অবলম্বনের জন্য আহ্বান জানান।
এই সময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনে বিত্তবান ও সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। এই সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ধৃতিমান আইচ, মোরশেদু জামান খসরু, মো.আলমগীর, কাবেদুর রহমান কচি, মো. আসাদুজামান, মো. শাহাবুদ্দিন প্রমুখ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla