1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কর্ণফুলীতে অবৈধ তেলসহ ভাল্কহেড জব্দ করেছে কোস্টগার্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কর্ণফুলীতে অবৈধ তেলসহ ভাল্কহেড জব্দ করেছে কোস্টগার্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৫৬২ বার পড়া হয়েছে

কর্ণফুলী নদীর মোহনাতে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেল অবৈধভাবে পাচারকালে  একটি ভাল্কহেডসহ জব্দ করেছে কোস্ট গার্ড । কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর মোহনা সি বিচ এলাকায় এ অভিযান চালায়। জানা গেছে. জব্দকৃত ভাল্কহেড এফবি তানিশার মালিক নগরীর পতেঙ্গা সিমেন্ট ক্রসিং নারকেল তলা এলাকার মো. হারুন এবং তেলের মালিক কর্ণফুলী উপজেলা শাহমীরপুর এলাকার মো. আইয়ুব ও আনোয়ার উপজেলার বদলপুরা এলাকার মো. জাহেদ।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কর্ণফুলী নদীর মোহনা সি বিচ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৪ জন ক্রুসহ এফবি তানিশা নামের একটি ভাল্কহেড আটক করা হয়। এ সময় ভাল্কহেডটিতে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেল ছিল। ক্রুরা তেলের উৎস, গন্তব্য বা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তেলসহ বাল্কহেডটি জব্দ করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান জানান, অভিযানে পাচারকালে অবৈধ ১৩ হাজার লিটার পাম তেলসহ একটি ভাল্কহেড জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla