1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে পালিত হলো স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরপিতা শেখমুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী।

চট্টগ্রাম নগরীর নোমান সোসাইটিস্থ ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় শোক দিবসের আলোচনা সভা। এছাড়া ভোরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা পতাকাদন্ডের এক- চতুর্থাংশ দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে স্থাপন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, “বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করেননি তাঁকে যে তাঁর বাঙালি জাতির কেও হত্যা করতে পারবে। বাঙালি জাতির প্রতি তাঁর ছিল অগাধ বিশ্বাস এবং অনুরাগ। এখানেই ‘তাঁর  মহত্ত , একজন নেতা হিসেবে তিনি সর্বদাই অনন্য’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইডি ইউর ট্রেজারার প্রফেসর শামস-উদ দোহা। জাতির পিতার উদারতা এবং দূরদর্শিতা সম্বন্ধে আলোকপাত করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে নিজ নিজ স্থান হতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নিজেদের ত্রুটি সংশোধন করে, দেশের ভবিষ্যৎ কে সুন্দরভাবে সাজাতে হবে।”

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাবাসসুম চৌধুরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট  ডিন অধ্যাপক ড. রকিবুল কবির, স্কু লঅব আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহীদুলইসলাম চৌধুরী, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্রক্টর মু. আসাদুজ্জামান, অ্যাসোসিয়েট প্রফেসর ড. রাশেদ আল করিম, অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইশতিয়াক আজিজ জাহেদ এবংঅ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনন্যা নন্দী। আলোচনা অনুষ্ঠান শেষে ইডি ইউ ছাত্র-ছাত্রী কর্তৃক নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla