1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দরবারে বারীয়া শরীফে মাহফিলে সৈয়দ শামসুদ্দোহা বারী যুগে যুগে ইসলামের প্রচার প্রসারে আওলাদে রাসূলের (দ.) অবদান রয়েছে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দরবারে বারীয়া শরীফে মাহফিলে সৈয়দ শামসুদ্দোহা বারী যুগে যুগে ইসলামের প্রচার প্রসারে আওলাদে রাসূলের (দ.) অবদান রয়েছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম নগরের চান্দগাঁওস্থ দরবারে বারীয়া শরিফের সাজ্জাদানশীণ পীরে তরিকত শাহ্সুফি আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ) বলেছেন, আহলে বাইতে রাসুল (দ.) ও আওলাদে রাসূল (দ.) গণই যুগে যুগে দেশে দেশে ইসলামের ঝান্ডা উড্ডীন রেখে অবিস্মরণীয় হয়ে আছেন। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হযরত সৈয়দ ইমাম জয়নুল আবেদীন (রাঃ) সহ আওলাদে রাসূল (দ.) গণের ইসলামের প্রচার প্রসারে অতুলনীয় অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাঁরাই হচ্ছেন দ্বীন ইসলামের রক্ষাকবচ। তেমনি এদেশের জমিনে সুন্নিয়ত ও দ্বীন প্রচারে বলিষ্ঠ ভূমিকা রাখেন হযরত শাহ্সূফি আল্লামা সৈয়দ আবদুল বারী শাহজি পীর সাহেব কেবলা (রহ.)।
হযরত সৈয়দ ইমাম জয়নুল আবেদীন (রাঃ) এর সালানা চাহরম শরীফ এবং হযরত মখদুম শাহ্ জুলফিকার শাহজী পীর বাবাজান কেবলা সৈয়দ আবদুল বারী শাহ্ (রহ.) এর সালানায়ে ওরশে ক্বামরী মাহফিল দরবারে বারীয়া শরিফের উদ্যোগে ০৯ আগস্ট অনুষ্ঠিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দ শামসুদ্দোহা বারী একথা বলেন। এতে মুখ্য আলোচক ছিলেন দরবারে নায়েবে সাজ্জাদানশিন বিশিষ্ট বক্তা পীরজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী। তিনি বলেন আওলাদে রাসূলের (দ.) ত্যাগের সিঁড়ি রেয়ে বিশ্বজুড়ে ইসলামের বিকাশ ও বিস্তৃতি ঘটেছে। তাই তাঁদের স্মরণ ও অনুসরণ দুটোই ঈমানের দাবি। পীরে তরিকত শাহ্সূফি আল্লামা সৈয়দ আবদুল বারী (রহ.) এর অসামান্য দ্বীনি খেদমত, মানবসেবা ও দানশীলতার নানা দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। মাহফিলে বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা সৈয়দ সাইফুল ইসলাম বারী। এসময় দরবারের অন্যান্য শাহজাদা, ওলামা মাশায়েখ ও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং বিশ্বের নিপীড়িত মজলুম মনবতার পরিত্রাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করন পীরে তরিকত শাহ্সূফি আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ)।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla