1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অস্বচ্ছল নিম্ন আয়ের জনগোষ্ঠীর সাথে মত বিনিময়ে সাবেক মেয়র এম. মনজুর আলম এজিদ কেবল ইসলামের প্রাথমিক যুগের সৃষ্টি নয়, যুগে যুগে তাদের জন্ম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

অস্বচ্ছল নিম্ন আয়ের জনগোষ্ঠীর সাথে মত বিনিময়ে সাবেক মেয়র এম. মনজুর আলম এজিদ কেবল ইসলামের প্রাথমিক যুগের সৃষ্টি নয়, যুগে যুগে তাদের জন্ম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

আহলে বায়েতে রাসূল (সা.) স্মরণে ও শোহদায়ে কারাবালা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তাঁর প্রতিষ্ঠিত আলহাজ্ব  মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১ মহররম থেকে ২৯ মহররম অর্থাৎ ২০ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ২৯টি মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও তবারুক বিতরণ কার্যক্রম চলমান। এরই মধ্যে ৪ আগস্ট ২০২৩ খ্রি, ১৬ মহররম ১৪৪৫ হি. শুক্রবার, সীতাকুণ্ডের  তৈয়বীয়া পারভীন আকতার জামে মসজিদে মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাদ জুমা সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তাঁর এইচ.এম. ভবন অডিটরিয়ামে নি্ন্ম আয়ের অস্বচ্ছল জনগোষ্ঠীকে নিয়ে মতবিনিময়, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে বিপুল সংখ্যক অস্বচ্ছল নারী-পুরুষদের অংশগ্রহণ ছিল। সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম এ মত বিনিময়ে বলেন, পবিত্র আশুরাঃ ন্যায় ও সত্য প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, মহররম মাস পবিত্র ইসলামের একটি শোকাবহ মাস এবং বাংলাদেশে আগস্টও একটি শোকাবহ মাস। এজিদ কেবল ইসলামের প্রাথমিক যুগের সৃষ্টি নয়, যুগে যুগে তাদের জন্ম। আশুরা আমাদের এ যুগের এজিদদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়। শিক্ষা দেয় অন্যায় ও মিথ্যার প্রতি মাথা নত না করার। এ সময় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়্যদ মোহাম্মদ ইউনুস রজভী। মতবিনিময়ে উপস্থিত ছিলেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, পরিচালক আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মো: সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম সহ অন্যরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla