1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাতকানিয়ায় ৩ প্রতারক গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাতকানিয়ায় ৩ প্রতারক গ্রেপ্তার

সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৬২২ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় কোটি টাকা মুল্যে দেখিয়ে ভুয়া তামার ধাতব সামগ্রী ক্রয়-বিক্রয়ের সময় ৩ প্রতারককে হাতে নাতে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধাতব তামার তৈরী ১টি বোতল, ১টি ডিজিটাল লকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো,পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সুবেদার বাড়ির মৃত হাজি ফজল আহমদের ছেলে খোরশেদ আলম (৩৮) আনোয়ারা উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রফিক আহদের ছেলে মোহাম্মদ উল্লাহ(৩৫) ও বিক্রেতা সাতকানিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড রামপুর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ নুরুল আমিন(৪৫)।

২৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রয়েল রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার নগদ টাকা, ধাতব তামার বোতল ও ডিজিটাল লকার উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানায় ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার কেরানীহাট রয়েল রিসোর্ট এলাকায় একটি প্রতারক চক্র ভুয়া তামার তৈরী ধাতব সামগ্রী ক্রয়-বিক্রয়ের নামে প্রতারনা করছে মর্মে সংবাদ পেয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে ও সেকেন্ড অফিসার শেখ সাইফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেপ্তার,লকার,ধাতব সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার প্রতারক চক্র। তারা অমূল্য তামার ধাতব পদার্থ ক্রয়-বিক্রয়ের নামে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ(শুক্রবার) সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla