1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ঝালকাঠি ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ঝালকাঠি ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে
 মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতার বিরুদ্ধে করা একটি ছিনতাই ও চুরি মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তাদের অব্যাহতির আদেশ দেন। মামলার আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন, ঝালকাঠি ইকোপার্ক রক্ষা ও নদী খাল বাচাঁও আন্দোলনের সদস্য সচিব ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক খসরু নোমান, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন শাহীন, সোয়েবুর মোর্শেদ সোহেল, ইকোপার্ক আন্দোলনের যুগ্ম আহবায়ক মু. আল-আমিন বাকলাই, সমাজকর্মী আক্তার হোসেন, শহর যুবলীগের যুগ্মআহবায়ক কাজী মারুফ ইরান ও যুবলীগ নেতা বাদল হোসেন। আদলত সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি পৌরসভার মেয়র মো.লিয়াকত আলী তালুকদারের ছেলে শফিকুল ইসলাম টিটু বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন ।পুলিশ আদলেত তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় তাদেরকে অব্যাহতি দেন। অব্যাহতি পাওয়া ইকোপার্ক রক্ষা আন্দোলনের নেতারা বলেন,আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা একটা মামলা দায়ের করা হয়েছে। আমাদেরকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। আজ তা থেকে আদলত আমাদের অব্যাহতি দিয়েছে । কিন্তু মিথ্যার পরাজয় হবেই। আর সেজন্য আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla