1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাইকৃত টাকাসহ ছিনতাই মামলার আসামী নাইম ও ইমন গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাইকৃত টাকাসহ ছিনতাই মামলার আসামী নাইম ও ইমন গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে
 মোঃ ইমরান হোসেন মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শহরের স্টেশন রোড থেকে মোঃ নাইম ইসলাম (২১) ও মোঃ ইমন (২০) নামে ছিনতাই মামলার দুই আসামীকে ছিনতাই হওয়া টাকাসহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (২৪ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামীকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার মোহাজিরাবাদ যাওয়া ও আসা বাবদ শ্রীমঙ্গল উপজেলা আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র ড্রাইভার মাসুক মিয়া (৪৫) এর অটোরিক্সাটি ৫০০ টাকায় ভাড়া করেন। এদিকে আসামীদের কথা মতো ড্রাইভার মাসুক মিয়া আসামীদ্বয়কে নিয়া রবিবার (২৩ জুলাই) আনুমানিক সন্ধা ৬.৪৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার ৬নং আশিদ্রোন ইউনিয়নস্থ মোহাজিরাবাদ বাজার সংলগ্ন এমআরখান চা বাগানে যাওয়ার রাস্তার মুখে পৌছার পর আসামীরা অটোরিক্সা থেকে নেমে ড্রাইভার মাসুক মিয়াকে ঝাপটে ধরে এবং ১নং আসামী তাহার পকেট হইতে একটি স্টিলে ছোট কেচি বের করে ড্রাইভার মাসুক মিয়ার পেটে চাপ দিয়ে তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে। এক পর্যায়ে আসামীরা ড্রাইভার মাসুক মিয়াকে টানা হেঁছড়া করে তার পরিহিত কালো রংয়ের ফুল প্যান্টের পেছনের পকেটে রক্ষিত নগদ ৭ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।উক্ত ঘটনার খবর শুনে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক থানা এলাকায় জরুরি ডিউটিতে নিয়োজিত থাকা এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল এলাকা হতে এলাকার লোকজনদের সহায়তায় এই আসামীদের গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক ১নং আসামী মোঃ নাইম ইসলাম এর নিকট হইতে নগদ ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা ও ০১টি স্টিলের ছোট কেচি এবং ২নং আসামী মোঃ ইমন নিকট হইতে নগদ ২,০০০/-(দুই হাজার) টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে ড্রাইভার মাসুক মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করলে শ্রীমঙ্গল থানার মামলা নং-২৭, তারিখ-২৪-০৭- ২০২৩ইং রুজু হয়। গ্রেফতারকৃত নাইম ইসলাম আশিদ্রোন ইউনিয়নের ফটকি গ্রামের আব্দুল আহাদের পুত্র এবং মোঃ ইমন (২০) শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের (২০), জালালিয়া রোডের মোঃ সুমন মিয়ার পুত্র। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla