1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তরুণ লেখক ফোরামের বর্ষসেরা লেখক হলেন আজহার মাহমুদ - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

তরুণ লেখক ফোরামের বর্ষসেরা লেখক হলেন আজহার মাহমুদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২২-২৩ কার্যবর্ষের বর্ষসেরা লেখক হয়েছেন ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আজহার মাহমুদ।
আজহার মাহমুদ ১৮টি বিশ্ববিদ্যালয়ের অর্ধ হাজারের অধিক লেখকের মধ্যে থেকে সেরা লেখক নির্বাচিত হয়েছেন। সেরা তিন লেখকের অন্য দু’জন হচ্ছেন, সুকান্ত দাস ও মাকসুদা আক্তার।
২৪ জুলাই, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ১ম লেখক সম্মেলন ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে নেজাম উদ্দিনের সভাপতিত্বে, ইসরাফিল আলম রাফিল ও মাহাদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ইংরেজি অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা  আমান সোলায়মান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. সন্তোষ কুমার দেব, প্রকৌশলী মোহাম্মদ হোসেন, আশফাকুজ্জান, ড. অগাস্টিন ক্রুজ, মাজেদুল হক, ফয়সাল আহমেদ, জাহানুর ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla