1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হালিম-লিয়াকত স্মৃতি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হালিম-লিয়াকত স্মৃতি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২২ এর সংবর্ধনা অনুষ্ঠান বঙ্গবন্ধু হলে কোতোয়ালী জোন পরিচালক মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ মোঃ মোখতার উদ্দীন, সাংবাদিক মোঃ নুরুল কবির, মুহাম্মদ মেহরাব হোসেন খান, আলহাজ্ব আবদুস সাত্তার মোল্লা, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, প্রকৌশলী মুহাম্মদ হাসমত আলী, হেলাল চিশতি, জাবেরুল হক হোছাইনী, শামীম ফাতেমা মুন্নি, মাহমুদ উল্লাহ, আব্দুল মান্নান, রিদুওয়ানুল হক। প্রধান বক্তা ছিলেন সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া।

বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ আতিকুর রহমান, মুহাম্মদ শামীমুল ইসলাম চৌধুরী। অতিথি ছিলেন মুহাম্মদ ফোরকান কাদেরী, আমির হোসেন, হুমায়ুন কবির, তৌহিদুল ইসলাম, মুহাম্মদ সাঈদ। উপ পরিচালক (সার্বিক) মুহাম্মদ আমির হোসেন সোহেল ও উপ-পরিচালক (নিয়ন্ত্রক) মুহাম্মদ মোস্তাফিজুর রহমান যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন সায়েম, সাজ্জাদুর রহমান সাব্বির, ফোরকান আহমেদ, মোতাহের হোসেন, দৌলতুল ইসলাম সাকলাইন, মুহাম্মদ মিরাত হোসেন, আরিফুল ইসলাম ইরফান প্রমুখ। বক্তারা বলেন, পরিচর্চার মাধ্যমে নৈতিক শিক্ষা সম্ভব। প্রযুক্তির অবক্ষয় থেকে ফিরিয়ে এনে তারুণ্যের শক্তিকে সুশৃঙ্খল দেশ ও জাতি গঠনের কাজে লাগাতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা স্কুল মাদ্রাসা পর্যায়ের ২য় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট, ম্যাগাজিনসহ একগুচ্ছ শিক্ষাসামগ্রী বিতরণ করেন। বক্তারা আরও বলেন, যুবক ও তরুণদের এক বড় অংশই প্রযুক্তির অবক্ষয়ের শিকার। প্রযুক্তির অবক্ষয় থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla