1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চাকরিজীবীদের জন্য ভিন্নধর্মী উচ্চশিক্ষার সুযোগ নিয়ে কক্সবাজারে আসছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চাকরিজীবীদের জন্য ভিন্নধর্মী উচ্চশিক্ষার সুযোগ নিয়ে কক্সবাজারে আসছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৮৩ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম- ২২ জুলাই ২০২৩

সৈকত নগরীখ্যাত কক্সবাজারে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) আসছে বৈচিত্র্যময় উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে। ২৪ শে জুলাই,কক্সবাজারের লংবিচ হোটেলে ‘হায়ার এডুকেশন ফর প্রফেশনালস’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। মূলত কক্সবাজারে কর্মরত পেশাজীবীদের জন্যই এই আয়োজন করা হচ্ছে, যাতে তারা কীভাবে বেন্ডেড লার্নিংএর মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।

আজকের ক্রমবর্ধমান চাকরির বাজারে যেমন প্রতিনিয়ত নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে, তেমনি বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার প্রয়োজনীয়তাও বাড়ছে। উক্ত বিষয়কে বিবেচনায় নিয়ে, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি অফার করছে দু’টি বিশেষ মাস্টার্স প্রোগ্রাম- ‘মাস্টার ফর পাবলিক পলিসি এন্ড লিডারশিপ’এবং‘এমএসসি ইন ডেটা এনালিটিক্স এন্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস’। পেশাদার কর্মকর্তাদের চাকরির ব্যস্ততা কে মাথায় রেখে দু’টি প্রোগ্রামেইআছে বেন্ডেড লার্নিংএর সুবিধা, যার মাধ্যমে শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্নপ্রান্ত থেকে ইডিইউর শিক্ষাকার্যক্রম এ অংশ গ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানেআয়োজন করা হয়েছে স্পেশাল‘প্যানেল ডিসকাশন সেশন, যেখানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবে বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ। পাশাপাশি, আগত অতিথিদের জন্য রয়েছে বিশেষ ছাড়ে স্প টঅ্যাড মিশনএর সুযোগ। ইভেন্টে উপস্থিত অতিথিদের সুবিধার্থে প্রতিটি উদ্যোগ এবং কার্যক্রম নিয়ে আলাদা অ্যাডমিশন ডেস্ক থাকবে মেলায়, যেখানে প্রোগ্রামগুলোর স্কলারশিপ, কোর্স কারিকুলাম, ক্যারিয়ার প্রস্পেক্ট সহ নানাবিধ সুযোগ সুবিধা সম্বন্ধে অবহিত হতে পারবেন আগ্রহীরা।

ইডিইউর এই বিশেষ দুই প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪ টায় এবং প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla