1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ২৫ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে ২৫ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ২৫ লাখ টাকা মূল্যের ৩৫ বোতল বিদেশী মদসহ মো. আব্দুল করিম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহনে ব্যাবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে।
 বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১১ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী লেগুনা গাড়ি নং চট্টমেট্রো -ছ- ১১- ৩২৫৭ তল্লাশি চালিয়ে বিদেশী দামী ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়। প্রতি বোতলের মূল্য ৭০ হাজার করে মোট ২৫ লাখ টাকা প্রায়। অবৈধ মদ বহনের অপরাধে আটককৃত করিম উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র। সে লেগুনা চালকের আডালে মদের চালান করে আসছিল।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. কবির হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বড়তাকিয়া এলাকা থেকে ৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় মাদক সরবরাহ কাজে নিয়োজিত একজনকে আটক করা হয়। আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (নং ১৪) দায়ের করে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla