1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মহিউদ্দিন বাচ্চু নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলার প্রতিবাদে বিএনপি অফিসের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মহিউদ্দিন বাচ্চু নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলার প্রতিবাদে বিএনপি অফিসের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৭৪৩ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম-১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপির পদযাত্রার নামে হামলার ও নাশকতার প্রতিবাদে বিএনপির চট্টগ্রাম মহানগর দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নগরীর আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় তরুণ আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আওয়ামীলীগের কর্মী। আওয়ামীলীগের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামীলীগ। আজকের দিনে বিএনপি তথাকথিত গণতন্ত্র ও ১দফা দাবীর নামে গত কয়েকদিন ধরে সারা দেশে নাশকতা সৃষ্টি করছে। যার হামলা থেকে বাদ যায় নি আজকের চট্টগ্রাম ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও তান্ডব চালিয়েছে। এ হলো বিএনপির গণতন্ত্র ও নির্বাচনের নমুনা। এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেল, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তাহলে রাজপথে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন রাজপথে তাদের মোকাবিলা করবে।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন,উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী, গাজী জাফর উল্লাহ, নগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার,সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম চৌধুরী নোভেল, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজুর রহমান আজিজ,তোসাদ্দেক নূর চৌধুরী তপু,শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু, নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি, ফরহাদুল ইসলাম রিন্টু,হোসেন আহমেদ রুবেল, রাহুল দাশ,স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন,মিজানুর রহমান মিজান, মোশরাফুল হক পাভেল চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতির মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগের আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দীন মামুন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন,হাসমত খান আতিফ,এম ইউ সোহেল, সাফায়েত হোসেন রাজু,তৌহিদুল করিম ঈমন, ইয়াসির আরাফাত রিকু প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla