1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ঘাড় মটকে মাদ্রাসা ছাত্রদের  মৃত্যু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে ঘাড় মটকে মাদ্রাসা ছাত্রদের  মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ফুটবল খেলতে গিয়ে ঘাড় মটকে এক মাদ্রাসা ছাত্রদের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার ১৯ জুলাই ভোর ৬টায়‌ চট্রগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
 মিরসরাই লতিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিফাত (১৩) মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। সহপাঠীদের সাথে গত শুক্রবার মিরসরাই বিসিক শিল্পনগরীর মাঠে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলার এক পর্যায়ে বল এসে সিফাতের মাথায় পড়লে বলের আঘাতে তার ঘাড় মটকে যায়। আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসারত অবস্থায় সিফাত বৃহস্পতিবার ভোর ৬টায় আইসিইউতে মারা যায়। নিহত সিফাত মিরসরাই পৌরসভার চার নং ওয়ার্ডস্থ তালবাড়িয়া গুচ্ছ গ্রামের মোহাম্মদ শাহজাহান সাজুর ছেলে।সিফাতের বাবা পেশায় একজন গাড়ি চালক। দুই ভাইয়ের মধ্যে সিফাত বড়। ষ
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারটি দরিদ্র হওয়াতে একটি সরকারি ঘর দিয়েছি আমরা। পরিবারের বড় ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার বাবা মা। তার শোকার্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla