1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ের ঝর্নাগুলোতে বাড়ছে পর্যটক, অসতর্কতায় ঘটছে দূর্ঘটনা - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা

মিরসরাইয়ের ঝর্নাগুলোতে বাড়ছে পর্যটক, অসতর্কতায় ঘটছে দূর্ঘটনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাছির উদ্দিন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় রয়েছে খৈয়াছড়া, রূপসী ঝরনা, লবণাক্ষ, নাপিত্তাছড়া, সোনাইছড়ি ও বাওয়াছড়াসহ বেশ কয়েকটি আকর্ষনীয় ঝরনা। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরূপ ঝরনাগুলোর অবস্থান সহ প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণীতে প্রতিনিয়ত ভিড় করছে দেশী-বিদেশী পর্যটকেরা। বর্ষামৌসুমে ঝরনাগুলোর সৌন্দর্যের সাথে বহুগুণ বেড়ে যায় পর্যটকের সংখ্যা। সম্প্রতি খৈয়াছড়া ঝরনার অপরূপ সৌন্দর্যের স্বাক্ষী হয়েছেন সীতাকুণ্ড পৌরসদরস্থ আলী মার্কেটের ব্যবসায়ী মোঃ জসীম উদ্দিন ও ৭নং কুমিরা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইউসুপ শামীম।

ভ্রমণপ্রেমীরা বলেন, মিরসরাই এর ঝরনাগুলো খুবই মনোরম। দৃষ্টিনন্দন ঝরনাগুলোর সৌন্দর্য দেখে পর্যটকদের অনেকেই নিজেদের স্মার্টফোনে স্মৃতি ধরে রাখার লোভ কিছুতেই সামলাতে পারে না। উপজেলার বিভিন্ন ঝরনায় ঘুরতে এসে গত কয়েক বছরে ১০ জনের মৃত্যূসহ অসংখ্য পর্যটক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটলেও থামছেনা পর্যটকদের গাইড লাইন না নেওয়া কিংবা সাঁতার না জেনে ঝরনার নিচে অবস্থিত ক‚পে অসতর্কভাবে নেমে পড়ার প্রচেষ্ঠা। অতি উৎসাহী কিশোর ও তরুণ পর্যটকের মধ্যে নির্দেশনা মানার প্রবণতা খুবই কম, তারাই মূলত বেশি দুর্ঘটনার শিকার হ”ছে। গতকাল বিকালে সরেজমিনে মিরসরাই এর খৈয়াছড়া ঝরনায় গিয়ে দেখা যায় ১৮০-২০০ জন পর্যটকের অবস্থান। সেখানেও দেখা যায় পর্যটকেরা কোন প্রকার সতর্কতা না মেনে ঝরনার উপরে নিজেদের ছবি তোলতে অহেতুক ব্যস্থতা কিংবা পাশে বিপজ্জনক ঢালুতে শুয়ে থাকার দৃশ্য। এদিকে ২০ টাকার টিকিট কেটে পর্যটকেরা ঝরনা দেখতে গেলেও প্রবেশ পথ থেকে কোথাও সতর্কতামূলক কোনো দিক নির্দেশনা দেখা যায় নি। ইজারাদাররা জানান, ঝরনা এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সতর্কতামূলক ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। তাছাড়া মৌখিক ভাবেও ঝুঁকির বিষয়টি পর্যটকদের নিয়মিত জানানো হয়। অথচ অতি উৎসাহী পর্যটকদের সেদিকে কোন নজর নেই। খৈয়াছড়া ঝরনায় কথা হয় সীতাকুণ্ডের দক্ষিণ ইদিলপুর, আমিরাবাদ ও হাসান গোমস্তাপাড়া এলাকা থেকে আগত পর্যটক মোহাম্মদ মহিউদ্দিন, শাহী ইমরান সুমন, মোঃ নিজাম উদ্দিন, শাহ আলম, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে। ভ্রমণপ্রেমীরা বলেন, মিরসরাই এর ঝরনাগুলো খুবই মনোরম। দৃষ্টিনন্দন ঝরনাগুলোর সৌন্দর্যে পর্যটকদের দারূণভাবে মুগ্ধ করে। তারা আরো বলেন পর্যটকদের অনেকেই অতি উৎসাহী হয়ে বিপজ্জনক ঢালুতে চলাচল করে। এতে দেখা দেয় দুর্ঘটনায় সম্ভাবনা। পর্যটকেরা সচেতন হলে দুর্ঘটনা অনেকটা এড়ানো যেতো। উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, মিরসরাইয়ের ঝরনাগুলোর নিচে যে ক‚প রয়েছে, তা অনেকটা কলসির মতো। ঝরনার মুখের অংশ অপেক্ষাকৃত ছোট হলেও ভেতরের গভীরতা অনেক বেশী। এতে অগভীর মনে করে অনেক পর্যটক সাঁতার না জানা সত্বেও ক‚পে নেমে পড়ে, ফলে ঘটছে দূর্ঘটনা।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla