1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অতিরিক্ত পুলিশ সুপার'র বিদায় সংবর্ধনা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

অতিরিক্ত পুলিশ সুপার’র বিদায় সংবর্ধনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শংকর কুমার দাসের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১১ জুলাই) রাত ১০ টায় জেলা পুলিশের উদ্যেগে সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার আফরোজুল হক টুটুল প্রধান অতিথি হিসেবে তাকে সংবর্ধনা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাসের ঝালকাঠি কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। তারা অতিরিক্ত পুলিশ সুপারের সুন্দর আগামী ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন। ২০২১ সালের ৫ অক্টোবর শংকর কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঝালকাঠিতে যোগদান করেন।ঝালকাঠিতে যোগদানের পূর্বে নেত্রকোনা জেলার পিবিআই’র এডিশনাল এসপি হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকায় সিআইডিতে বদলি হয়েছেন।তিনি সাব ইন্সপেক্টর হিসেবে ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla