1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সম্প্রীতি নিয়ে কর্মশালা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সম্প্রীতি নিয়ে কর্মশালা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

মাহমুদ আহসান হাবিব

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে রাজনৈতিক সম্প্রীতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এম এ এফ (মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম) এর আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় পার্টির নেতারা (এমএএফ সদস্য) সিএসও ও এনজিওর প্রতিনিধি এবং বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রংপুর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আলী ইজাদ। এতে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি’র ও এম এ এফ ঠাকুরগাঁও এর সাধারন সম্পাদক  মাহবুব হোসেন তুহিন, জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং এম এ এফ এর সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ফেলো পয়গাম আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা, সরকারী কলেজের সহযোগী অধ্যাপক হাসান মাহমুদ, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক সালেকুল হক টুলু, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লুতফর রহমান মিঠু প্রমুখ।

উল্লেখ্য,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ঠাকুরগাঁওয়ের তরুন রাজনৈতিক ফেলো, মাস্টার ট্রেইনার এবং সিনিয়র পলিটিক্যাল ফেলোদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম এম এ এফ । তারা বিভিন্ন সামাজিক সমস্যায় উদ্যোগী হন এবং সমাধানের চেষ্টা করেন। এম এ এফ ঠাকুরগাঁও এর মোট সদস্য সংখ্যা ৩০ এবং এ সম্প্রীতি কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মী সহ মোট ৪৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla