1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চুনারুঘাটে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন ঘাতক আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চুনারুঘাটে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন ঘাতক আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে শ্বশুর নুর আলমকে (৪৯) হত্যার পর ঘাতক জামাতা সেলিম (২৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের পাহাড়ি এলাকার ডেউয়াতলি গ্রামের মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়। সেলিম ইউনিয়নের উত্তর কালিনগর এলাকার আবু মিয়ার ছেলে। এর আগে গত রোববার (৯ জুলাই) রাতে উপজেলার পানছড়ি আশ্রায়ণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, হত্যাকাণ্ডের আট ঘণ্টার মধ্যে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেন। ওসি রাশেদুল হক জানান, সেলিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তার তথ্য অনুযায়ী, হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে নুর আলমের মেয়ে লিজু বেগমকে বিয়ে করে সেলিম। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এর জেরে গত ২ জুলাই স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সেলিম স্ত্রীকে মারধর করে। পরে লিজু চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেন। আরও জানা গেছে, জামাতার অনুপস্থিতিতে নুর আলম তার পরিবারের লোকজনকে গালাগাল ও ভয়ভীতি দেখান। বিষয়টি জানতে পেরে রোববার দুপুরে সেলিম বাড়ি ফিরে সন্ধ্যার পর শ্বশুরবাড়ি যায়। সেখানে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে কথা কাটাকটি হয়। পরে হাতাহাতির একপর্যায়ে সেলিম ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে শ্বশুরের বুকে ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla