1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুণ্ড প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংবাদ সম্মেলন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সীতাকুণ্ড প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংবাদ সম্মেলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

মোঃ নাছির উদ্দিন

গত ২৮ জুন কুমিরা ঘাটের অনাকাঙ্খিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। ৭ জুলাই সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে জাসদ নেতৃবৃন্দ গত ২৮জুন ঈদের আগের দিন জন্মভূমিতে ঈদ উদ্যাপনে সদ্বীপের উদ্দেশ্যে যাত্রা পথে কুমিরা ঘাটে অনাকাঙ্খিত ঘটনায় গ্রেপ্তারকৃতদের মামলা প্রত্যাহারেরও দাবী জানান। গ্রেপ্তারকৃত সন্দ্বীপের ৯ বাসিন্দার ঈদের আনন্দ মাতৃভূমির পরিবর্তে বিষাদে কাটে কারাগারে। গত ২৯ জুন ঈদের দিন গ্রেপ্তারকৃত ৯জনই জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে গেলেও অনাকাঙ্খিত ঘটনায় দায়েরকৃত মামলাটি আদালতে আজও চলমান আছে। কুমিরা ঘাটের অনাকাঙ্খিত ঘটনায় জাসদ নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সন্দ্বীপের বাসিন্দা, দলের সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য নুরুল আকতার। উপস্থিত ছিলেন দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য ওবায়দুর রহমান চুনু, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, মাইনুর রহমান, আমিনুর রসূল বাবুল, বেলায়েত হোসেন, শহীদুল ইসলাম রিপন ও আহমেদ হোসেন নিজামী। এদিকে অনাকাঙ্খিত ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন স›দ্বীপ অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla