1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙচুর আহত ২, আটক ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙচুর আহত ২, আটক ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও

 ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নাসির উদ্দীন (২৫) নামের এক যুবক ভাঙচুর চালিয়েছেন।  এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এ ভাঙচুর চালায় ওই যুবক। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদ গুরুতর এবং নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ সামান্য আহত হয়।
আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সুত্র জানায়, সকালের দিকে জেলা প্রশাসক ভবনের তালা ভেঙ্গে নাসির উদ্দীন উপরে উঠে। এরপর রাজ মিস্ত্রীর কাজে ব্যবহৃত একটি বেলচা দিয়ে প্রায় ৩১ টি জানালার থাই গ্লাস সহ অদম্য মুজিব কর্নারের সকল গ্লাস ও দরজা ভাংচুর করে। অনেক শব্দ পেয়ে জেলা প্রশাসকের নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ এগিয়ে গেলে তাকেও মারপিট করার চেষ্টা করে ওই যুবক। পরে সে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। এসময় নাসিরকে বাঁধা দিতে গেলে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদকে বেলচা দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় । পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, সরকারি গুরুত্বপূর্ণ্য অফিস ভাঙচুর করা হয়েছে যা খুবই জঘন্য কাজ করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সেই সাথে সিসিটিভিতে পুরো ঘটনা দেখে প্রকৃত ঘটনা যানা যাবে বলে মনে করছি।জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে নাসির উদ্দীনের প্রাতিবেশী ইয়াশিন আলী বলেন, মাদ্রাসাতে পড়ালেখা করে সে, বেশ কিছুদিন আগে থেকেই ছেলেটির মাথার সমস্যা রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla