1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অলস হলেই বিপদ - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

অলস হলেই বিপদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫৫০ বার পড়া হয়েছে

এক্সারসাইজ না করলেও শরীর সবসময় কর্মব্যস্ত রাখতে হয়। অলসতায় শরীর ঝিম মেরে রাখলে আখেরে ক্ষতি আপনারই। অলসতার ফলে স্বাস্থ্যের অবনতির কিছু লক্ষণ হয়তো আপনাকে অবাক করে দিতে পারে।

কোষ্ঠকাঠিন্য 
আপনি বেশি নড়াচড়া করলে আপনার কোলন ও নড়াচড়া করে। তাই মলত্যাগে খুব একটা অসুবিধে হয় না। কিন্তু অলসতা যে কোষ্ঠকাঠিন্যের একটি বড় কারণ তা হয়তো অনেকেই জানেন না।

সহজেই দম হারিয়ে ফেলেন
ফুসফুসে নিয়মিত কর্মব্যস্ততা না থাকলে তা দুর্বল হয়ে পড়ে। তাই সহজেই দম হারিয়ে ফেলেন অনেকে। তাই নিজেকে কর্মব্যস্ত রাখুন।

ধীরগতির মেটাবোলিজম
নিজেকে অলস রাখা মানে সবকিছু মন্থর রাখা। সেটা আপনার মেটাবোলিজমের ক্ষেত্রেও সত্য। খুব সহজেই ক্লান্ত হয়ে যাওয়া, কাজ ধীরগতিতে করা এসব মোটেও ভালো কিছু নয়।

ঘুম কম হওয়া
এমনিতেই আপনার শরীরকে যথেষ্ট বিশ্রাম দিচ্ছেন। সেক্ষেত্রে ঘুম কম হওয়াটা স্বাভাবিক। তাই দিনটুকুকে যথেষ্ট চনমনে রাখার চেষ্টা করুন।

idle

স্মৃতিলোপ
সহজেই কোনোকিছু ভুলে যাচ্ছেন? তাহলে নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত চলাচলের শিরা তৈরি হয়। মস্তিষ্কে যত রক্ত চলাচল বাড়বে ততই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে।

রক্তচাপ বাড়ে
নিজেকে অলস বানিয়ে রাখলে উচ্চ-রক্তচাপের সমস্যা দেখা দেয়। এছাড়াও হৃদরোগের ঝুঁকিও বাড়তে শুরু করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla