1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) ধর্মপ্রাণ মানুষদের আস্থা ও বিশ্বাসের ঠিকানা - মনজুর আলম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) ধর্মপ্রাণ মানুষদের আস্থা ও বিশ্বাসের ঠিকানা – মনজুর আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, আল্লাহর সান্নিধ্য পেতে উছিলার প্রয়োজন। আমাদের প্রিয় নবীজী, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) আমাদের পথপ্রদর্শক দুনিয়া আখেরাতে মুক্তির উছিলা। নবীজীর পর পবিত্র ইসলাম প্রচার ও প্রসারে অলি আউলিয়াদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) ধর্মপ্রাণ মানুষদের আস্থা ও বিশ্বাসের ঠিকানা। সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেন, ধর্মপ্রাণ জ্ঞানী-গুণী ও অলিদের পদাংক অনুসরণ ইসলামের শিক্ষা। তিনি অলি আউলিয়াদের পথে জীবন ধারনের পরামর্শ দেন। হযরতুলহাজ্ব আল্লামা হাফেজক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) এর ৩১তম সালানা ওরস মোবারক উৎযাপন উপলক্ষে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ৪ জুলাই ২০২৩ খ্রি. মঙ্গলবার, সন্ধ্যায় হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদ সংলগ্ন হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারী (র.) এর মাজার প্রাঙ্গণে খতমে কোরানে পাক, মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান মেহমান ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী। হযরত তৈয়ব শাহ জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দ ইউনুছ রজভী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, হাফেজ মাওলানা আবদুল মান্নান। পরে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। এছাড়া সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলমের ব্যবস্থাপনায় আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আগ্রাবাদ মিস্ত্রিপাড়া অবস্থিত তৈয়বিয়া পারভিন আকতার জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla