1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সুজিত কুমার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সুজিত কুমার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

ঢাকা পানি সরবারাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যগণের মধ্য হতে সুজিত কুমার বালা। তিনি ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন।
জানা যায়, নতুন চেয়ারম্যান সুজিত কুমার বালা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। তিনি বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন। এ ছাড়াও তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা পানি সরবারাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭ (১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা। সেখানে তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন। বোর্ডের চেয়ারম্যানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে ১১ মে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের তিনটি সংগঠন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla