1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম নগরীর মিস্ত্রির পাড়ায় নবনির্মিত তৈয়বীয়া পারভীন আক্তার জামে মসজিদ নির্মাণে সাবেক মেয়র এম. মনজুর আলম - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর মিস্ত্রির পাড়ায় নবনির্মিত তৈয়বীয়া পারভীন আক্তার জামে মসজিদ নির্মাণে সাবেক মেয়র এম. মনজুর আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেছেন, আল্লাহর ঘর মসজিদ আল্লাহর হুকুম ছাড়া নির্মাণ করা সম্ভব নয়। আল্লাহর হুকুম হয়েছিল বলেই আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক সহযোগিতায় তৈয়বীয়া পারভীন আক্তার জামে মসজিদটি নির্মিত হয়েছে। আমি বিশ্বাস করি এই মসজিদে যারা নামাজ আদায় করবেন তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন।
২১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ বাদ আছর তৈয়বীয়া পারভীন আক্তার জামে মসজিদে আছর নামাজ আদায়ের পর মুসল্লীদের এক সমাবেশে সাবেক মেয়র এসব কথা বলেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুসল্লীদের এই সমাবেশে অন্যদের মধ্যে গোলাম রব্বানী, মোহাম্মদ শাহজাহান, হাজী রফিকুল ইসলাম, হাজী আবদুর রহিম, মোহাম্মদ ইছমাইল ও মোহাম্মদ রফিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দিদার।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla