1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ আদর্শের প্রশ্নে আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী ছিলেন আপসহীন - ভুমিমন্ত্রী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ আদর্শের প্রশ্নে আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী ছিলেন আপসহীন – ভুমিমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

 সাবেক জেলা পিপি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরীর স্মরণে চট্টগ্রামে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার বিকেলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এই শোকসভার আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাসেম এই সভায় সভাপতিত্ব করেন। সদস্য সচিব এএইচএম জিয়া উদ্দিনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এ সময় ভূমি মন্ত্রী বলেন, এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী আজীবন হৃদয়ে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে গেছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি যেমন নিজের অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নেও তিনি ছিলেন আপসহীন। আইনজীবী হিসেবে তিনি যেমন অত্যন্ত সফল, একজন রাজনীতিবীদ হিসেবেও তিনি ছিলেন একজন অনলবর্ষী বক্তা। স্বাধীনতার স্বপক্ষে তার অবস্থান ছিল আমৃত্যু। প্রধান বক্তা মফিজুর রহমান বলেন, সিরাজুল ইসলাম চৌধুরী কেবলমাত্র একজন প্রথিতযশা আইনজীবীই ছিলেন না, তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন প্রগতিশীল মানবিক মানুষ ছিলেন। শোক সভায় আরো বক্তব্য রাখেন এডভোকেট মাহবুব উদ্দিন, এডভোকেট মুজিবুল হক, এডভোকেট রতন কুমার রায়, জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু, জেলা জিপি এডভোকেট নাজমুল আহসান খান, এডভোকেট মনোতোষ বড়ুয়া, এডভোকেট অশোক কুমার দাশ, মহানগর পিপি এডভোকেট আব্দুর রশীদ, এডভোকেট আইয়ুব খান, এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla