1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১০জন কে আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১০জন কে আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

৭ জুন নগরীর পতেঙ্গা মডেল থানার বিশেষ অভিযানের ভিত্তিতে ৬জুন উত্তর পতেঙ্গা জিইএম গেইটস্থ মেইনরোড এলাকা ফুটপাতের পাশে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬জন কে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ রিফাত, মোঃ দিদার, মোঃ নুর উদ্দিন, মোঃ জামাল উদ্দিন, মোঃ ইমরান ও জাফর আহম্মদ। তাদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা নং-৬৪,তাং০৬/০৬/২০২৩ ইং দায়ের করা হয়। এদিকে ইপিজেড থানা পুলিশের অভিযানে ২ টি স্টিলের টিপ ছোরা, নগদ ৫,০০০ টাকা ও ১ টি বাটন মোবাইলসহ ছিনতাই কারীর ৪ সদস্য কে আটক করেছে পুলিশ। ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিমের নেতৃত্বে গত ০৫ জুন ভোর রাতে বিশেষ অভিযানে কর্ণফুলী ইপিজেডের পকেট গেইটস্থ রেইনবো কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী কাঁচা বাজারে বাদির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪জন কে আটক করেছেন। ধৃত ব্যক্তিদের কাছ থেকে২ টি স্টিলের টিপ ছোরা, নগদ ৫,০০০ টাকা ও ১ টি ওয়ালটন বাটন মোবাইলসহ ছিনতাই কারীর সদস্য মোঃ হাসান ইমাম রুবেল, মোঃ রানা হোসেন, সাকিব মো:রাহাত ও গোলাম ইয়াসিন (ইভান )কে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল করিম। এছাড়াও ইপিজেড এলাকায় দুটি বৃহৎ শিল্প অঞ্চলের লক্ষ্য লক্ষ্য শ্রমিক ও অতি ঘনবসতিপূর্ণ অবস্থান হওয়ায় সম্প্রতি সময়ে মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের উপদ্রব বেড়ে গেছে বলে থানা সূত্র জানায়। দুই এলাকায় পুলিশি অভিযান এবং নিরাপত্তা নিশ্চিতে টইল অভিমান বাড়ানো হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla