1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বান্দরবানে আওয়ামী লীগের একক প্রার্থী বীর বাহাদুর - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বান্দরবানে আওয়ামী লীগের একক প্রার্থী বীর বাহাদুর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং বান্দরবান আসনে বর্তমান সাংসদ বীর বাহাদুর উশৈসিংকে আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (২৮ মে) রাতে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জেলা সভাপতি ক্যশৈহ্লা দলের একক প্রার্থী হিসেবে সাংসদ সদস্য বীর বাহাদুরের নাম প্রস্তাব করলে সর্বসম্মত সম্মতিতে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এ সময় বর্ধিত সভায় উপস্থিত জেলা ও উপজেলার বিভিন্ন ডেলিগেটরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বীর বাহাদুরকে সমর্থন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, উজ্জ্বল কান্তি দাশ, একেএম জাহাঙ্গীর, সত্যহা পানজি ত্রিপুরা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসা প্রুসহ উপজেলা, পৌর শাখা, ইউনিয়ন নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ বলেন, ‘বর্ধিত সভায় এই আসনের সংসদ সদস্য ও বর্তমান পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বান্দরবান জেলা আওয়ামী লীগ থেকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এবং পুরো বাংলাদেশে এই প্রথম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান থেকে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবান ৩০০নং আসনে আওয়ামী লীগ থেকে টানা ছয়বার নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla