1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে তালাবদ্ধ ঘরে মাদকসেবীর রহস্যজনক মৃত্যু - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজাপুরে তালাবদ্ধ ঘরে মাদকসেবীর রহস্যজনক মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে তালাবদ্ধ ঘরে মাদকসেবীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২২মে) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ঘরের তালা ভেঙ্গে মাদকসেবীর মৃতদেহ উদ্ধার করেন। রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই যুবকের নাম মো. পলাশ খন্দকার (৩৬)। সে ঐ এলাকার মো. আবুল খন্দকারের ছেলে। পুলিশ ও প্রতিবেশীরা জানায়, পলাশ একজন মাদক সেবনকারী। মাদক সেবন করে স্ত্রী-সন্তানদের মারধর করতো। পলাশের বাবা ঢাকায় থাকেন। গত পাঁচদিন পূর্বে তার স্ত্রী সাথী দুই মেয়ে তামান্না (১০) ও আফসানাকে (৫) নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে পলাশ বাড়িতে একা। ঘরে বসে মাদক সেবন করায় সব সময় তার ঘরে সামনে থেকে তালা লাগানো থাকতো। সোমবার রাতে বিদ্যুৎ চলেগেলে বাড়ির লোকজন উঠোনে নেমে আসে। এ সময় পলাশের ঘরে কোন আলো না দেখে কৌতুহলবসতো তার ঘরের জানালায় টসলাইটের আলো ফেলে পলাশকে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপর পিছনে চিত অবস্থায় হেলানো দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খাটের উপর হাটুগারা চিত অবস্থায় দেখে পলাশের মৃত্যু নিয়ে জনমনে রহস্যের জন্ম দেয়। তবে পলাশের শরীর ফুলতে শুরু করায় তার মৃত্যু দিনের বেলায় হতে পারে বলেও প্রাথমিকধারণা করেছেন পুলিশ। পলাশের ঘর থেকে মাদক সেবনের আলামতও উদ্ধার করেন পুলিশ। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ফিরোজ কামাল বলেন, একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে মৃত্যুর সঠিক কারণ জানতে মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla