1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে
শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. অন্তর (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত অন্তর ওই গ্রামের হারুন মিয়ার ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডারগার্ডেন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পৌণে তিনটার দিকে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ওইসময় অন্তর ঝড়ে পড়া আম কুড়াতে গেলে বজ্রপাতে অন্তর গুরুতর আহত হয়। পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla