1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
‘ডা. জাফরুল্লাহ একজন কাজ পাগল মানুষ ছিলেন’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

‘ডা. জাফরুল্লাহ একজন কাজ পাগল মানুষ ছিলেন’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার স্ত্রী শিরিন হক। তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী একজন কাজ পাগল মানুষ ছিলেন। তাই সংসার জীবনে তার সঙ্গে খুব একটা আনন্দ করা হয়ে ওঠেনি।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে স্মরণসভা ও প্রার্থনা অনুষ্ঠানে এ কথা জানান শিরিন হক।
তিনি বলেন, জাফরুল্লাহ সন্তানদের খুব ভালোবাসলেও সময় দিতে পারতেন না। তিনি কাজ পাগল ছিলেন। তাই সংসার জীবনে এক সঙ্গে আমরা খুব একটা আনন্দ করতে পারিনি।
ডা. জাফরুল্লাহকে নিয়ে ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে তার স্ত্রী বলেন, আমরা তর্ক করতাম। আবার একসঙ্গে নাটক দেখতে যেতাম। জাফরুল্লাহ চৌধুরী নাটক দেখতে খুব ভালোবাসতেন। তবে নাচ-গান ভালোবাসতেন না। একবার তাকে নিয়ে নাচ দেখতে গিয়েছিলাম, উনি মূলত সেদিন আমাকে সন্তুষ্ট করার জন্য গিয়েছিলেন। তবে আমার পাশের আসনে বসে ঘুমিয়ে নাক ডাকছিলেন।
শিরিন হক বলেন, জাফরুল্লাহকে অন্তিম সময়ে গণস্বাস্থ্যের চিকিৎসকরা বড় কোনো হাসপাতালে নিতে বলেছিলেন। তখন আমি বলেছিলাম, চোখ খুলে যদি তিনি দেখেন, তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে, তাহলে জানতে চাইবেন, ‘কে নিলো এই সিদ্ধান্ত’।
স্মরণসভা সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ফেরদৌস আজিম। স্মৃতিচারণ করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. কাশেম চৌধুরী, ছোট বোন সেলিনা চৌধুরী মিলি, উবিনিকের নারী নেত্রী ফরিদা আক্তার, অর্থনীতিবিদ বিনয়ক সেন, গণস্বাস্থ্যের সহযোগী অধ্যাপক ডা. সাইদুজ্জামান অপু।
এসময় আরও উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, এমিরেটস অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাহ উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর, অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক অহিদউদ্দিন মাহমুদ, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা, ট্রাস্টি সন্ধা রায়, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, নারী নেত্রী খুশি কবির, জাফরুল্লাহ চৌধুরীর ছোট ভাই ও সাবেক রাষ্ট্রদূত নাজিম উল্লাহ প্রমুখ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla