1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের ইন্তেকাল, দাফন সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

নাগরিক হাসপাতাল চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল ইসলাম তালুকদারের পিতা হাটহাজারী ধলই নূর- এ-মদিনা সুন্নিয়া হেফজ ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক, দানবীর আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম তালুকদার (৭০) গত ২৬ এপ্রিল, বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমের নামাজের জানাযা ঐদিন রাত ১০ টায় সোনাইরকুল মির্জা তালুকদার বাড়ীর নুরে মদিনা হেফজ ও এতিমখানা মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। নামাযের জানাযায় বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাযায় মুনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কালিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী। মরহুমের ইন্তেকালে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর, নাগরিক হাসপাতাল চট্টগ্রামের কর্মকর্তা ও সকল কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla