1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চেতনা স্মার্ট কেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চেতনা স্মার্ট কেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথার আলোকে, সেবামূলক সামাজিক সংগঠন  চেতনা স্মার্ট কেয়ার ফাউন্ডেশন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে আজ চন্দনাইশ, বরমা ইউনিয়ন পরিষদ সংলগ্ন, বধির সংস্থা কার্যালয়ে – ঈদ বস্ত্র বিতরণের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু করেন। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ বদির সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক বলরাম চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনার রাসেল চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন চেতনা স্মার্ট কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব আহসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক এড. দেলোয়ার হোসেন, ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন “চেতনা স্মার্ট কেয়ার ফাউন্ডেশন” এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস।

অনুষ্ঠানের শেষে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অতিথিবৃন্দ ঈদ বস্ত্র বিতরণ করেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla