1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে
 ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন কে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের বড় বোন সাবেক পৌর কাউন্সিলর শিউলি পারভীন। বৃহস্পতিবার ৬এপ্রিল সকালে তিনি বাদী হয়ে নলছিটি থানায় এ এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখিত ১৩জন ছাড়াও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উল্লেখ্য, উপজেলা যুবলীগের সদস্য তরিকুল ইসলাম সুমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ কর্মী দিদারুল আলম মুন্নার বিরোধ চলছিল। বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যুবলীগ কর্মী সুমন, জাফর ও মিলটন একটি মোটরসাইকেলে শহরের হাইস্কুল সড়কে আসলে ৮ থেকে ১০ জন যুবক এলোপাথারি কুপিয়ে সুমনকে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলছিটি থানার ওসি মুঃ আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে মামলা করেছেন । অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla