1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এনায়েত বাজারে হতদরিদ্র মানুষের ঘরে ঘরে শিক্ষা উপমন্ত্রীর নওফেলের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এনায়েত বাজারে হতদরিদ্র মানুষের ঘরে ঘরে শিক্ষা উপমন্ত্রীর নওফেলের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

চলমান পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী পুত্র চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তারই অংশ হিসেবে  বুধবার ৫ এপ্রিল বিকেল ৪ ঘটিকায় নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের গোয়ালপাড়ার ডায়বেটিক হাসপাতালের মাঠে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্বাবধানে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্লাহ বাচ্চু,নগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,যুবলীগ নেতা রিটু দাশ বাবলু,ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো:ইসমাইল মনু, এ্যাড. শ্রীপতি কান্তি পাল, এ্যাড. মানিক দে, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপু ঘোষ বিলু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সারু,সুজিত ঘোষ,সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সবুজ কান্তি দে, আজাদ উল্লাহ নেজাম,এমএ আওয়াল,মনজুরুল আলম,রফিক আহমেদ, কবির আহমেদ,এস কে আকরাম,আশিষ চক্রবর্তী বাচ্চু,গোপাল ঘোষ, এএম কুতুব উদ্দীন চৌধুরী,রতন ঘোষ,মোর্শেদ আলম, দেলোয়ার হোসন, মো:ফরিদ,আবু তাহের রানা,মো: ইকবাল হোসেন,দোলোয়ার হোসেন ডন,ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম,মনির ইসলাম,আনোয়ার হোসেন পলাশ,রিপন ঘোষ,জোবায়ের আলম আশিক,আব্দুল্লাহ আল সাইমুন,কাজী ইসমাইল সাকিব,রাকিব চৌধুরী,রতন চৌধুরী,ইয়াছির আরফাত রিকু,মো: তামিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছিলেন চট্টগ্রামের হতদরিদ্র মানুষের বন্ধু। তিনি সবসময় গরিব,অসহায় মানুষের পাশে দাড়াতেন,তাদের সুখ দূঃখের খবর নিতেন।রমজানে হাজার হাজার সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতেন। মহিউদ্দিন চৌধুরীর সেই দায়িত্ব এখন যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রমজানে তিনি চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। রমজান মাসকে ঘিরে হাজার হাজার পরিবারের কাছে তার এই ইফতার ও সেহরি সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফুটাচ্ছে।এসময় বক্তারা সমাজের বিত্তবানদের ও মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla