1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল ইপিজেড থানা পুলিশ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল ইপিজেড থানা পুলিশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

রায়হান হোসাইন

চট্টগ্রামে হারিয়ে যাওয়া এক শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ইপজেড থানা পুলিশ। চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় হারিয়ে যাওয়া ঐ শিশুকে দিনের দিন তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে পহেলা মার্চ ভোরে নিজ বাসা চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সুলতান আহমদ ডিগ্রী কলেজ এলাকা থেকে হারিয়ে যায় শিশুটি। শিশুটির নাম আলী বিনতে মরিয়ম। জানা যায়, শিশু মরিয়মের মা একজন গার্মেন্টস কর্মী। প্রতিদিনের মতো চাকুরির উদ্দেশ্য গন্তব্যস্থলে গেলে মায়ের পেছনে পেছনে শিশুটিও বাসা থেকে বের হয়ে যায়। আর এই যাওয়াতেই পথ হারিয়ে ফেলে সে, গন্তব্যে আর ফেরা হয়নি তার। হাঁটতে হাঁটতে পথ ভুল করে চলে আসে নগরীর ফ্রীপোট মোড়ে। সেখানে জৈনক এক ভদ্রলোক শিশুটিকে কান্না করতে দেখে থানা পুলিশকে মুঠোফোনে অবহিত করে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম তৎক্ষানিক ফোর্স পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে থানায় শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে গেলে থানা পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। পাশাপাশি শিশুটির ঠিকানায় শিশুটিকে ফেরত দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ একটি পোস্ট করে। তখনও সন্ধান মেলেনি শিশুটির। পরবর্তীতে শিশুটির সন্ধান পেতে থানা এলাকায় পুলিশ মাইকিং করলে শিশুটির মায়ের সন্ধান মেলে। ইপিজেড থানার ওসি আবদুল করিম জানান, শিশুটির মা একজন গার্মেন্টস কর্মী। প্রতিদিনের মতো কর্মস্থল থেকে ফেরার পর বাসায় শিশুটিকে না দেখে কান্নায় ভেঙে পড়ে৷ পরবর্তীতে মাংকিং শুনে থানায় আসলে আমরা শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla