1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাবেক মেয়র এম. মনজুর আলম প্রতিষ্ঠিত এইচ এম স্টীল সেরা বিদ্যুৎ গ্রাহকের পুরস্কারে ভূষিত হলো - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাবেক মেয়র এম. মনজুর আলম প্রতিষ্ঠিত এইচ এম স্টীল সেরা বিদ্যুৎ গ্রাহকের পুরস্কারে ভূষিত হলো

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তফা-হাকিম গ্রুপের চেয়ারম্যান, এইচ এম স্টীল এন্ড ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম. মনজুর আলম পল্লী বিদ্যুৎ সমিতি ১ প্রদত্ত সেরা বিদ্যুৎ গ্রাহক এর পুরস্কারে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সভায় এ পুরস্কার প্রদান করা হয়। সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করেন। সাবেক মেয়র এম. মনজুর আলমের পক্ষে বিদ্যুৎ গ্রাহকের সেরা পুরস্কার গ্রহণ করেন তাঁর সুযোগ্য পুত্র এইচ এম স্টীল মিলের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম। এ সময় অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ সামসুদ্দোহা সহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ গ্রাহকের সেরা পুরস্কার গ্রহণ করে এইচ এম স্টীল এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম বলেন, সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম আমার পিতা। তিনি সব সময় ন্যায়নীতির উপর জীবনযাপন করার চেষ্টা করেন। আমাদের সকল প্রতিষ্ঠান বিদ্যুৎ, গ্যাসের বিল, সরকারের কর ও ভ্যাট যথাসময়ে যথানিয়মে নিয়মিত পরিশোধ করে। দেশ ও জাতির কল্যাণ ও মানবতার সেবাই আমাদের ব্রত। এইচ এম স্টীলকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ সেরা গ্রাহক হিসেবে সেরা পুরস্কারে ভূষিত করায় তিনি তাদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla