1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে অবৈধ অস্ত্র ও চোরাই মাল উদ্ধার আটক ৩ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে অবৈধ অস্ত্র ও চোরাই মাল উদ্ধার আটক ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

মিরসরাইলে  পুলিশের অভিযানে ১টি অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসময় আন্তঃজেলা অপরাধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ ফেব্রুয়ারি রবিবার  এক প্রেস ব্রিফিংয়ে মিরসরাই থানা পুলিশ সাংবাদিকদের এসব তথ্য দেন।
আটককৃত আন্তঃজেলা অপরাধ চক্রের সদস্যরা হলো সন্দীপ উপজেলার ২নং গাছুয়া ইউনিয়নের গাছুয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে হুমায়ূন কবির (৪০), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অম্বল নগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে চট্রগ্রাম বায়েজিদ থানার বায়েজিদ মাজার গেইট সংলগ্ন অপ্পো মোবাইল শোরুমের মালিক দেলোয়ার হোসেন(৩৮) ও চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার অজুদ ভূঁইয়ার ছেলে অপ্পো দোকান কর্মচারী আক্তারুজ্জামান রাজু (৩২)।

মিরসরাই থানা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর মিরসরাই ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৩টি ল্যাপটপ, ২২ নভেম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২টি ল্যাপটপ এবং ২ ফেব্রুয়ারি মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের ৩ টি ল্যাপটপ ও সুফিয়া উচ্চ বিদ্যালয়ের ১টি ল্যাপটপ চুরি হয়। এছাড়া মিরসরাই ও জোরারগঞ্জ থানা এলাকায় গত ৩ মাসে বেশ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এতে পুলিশ এলাকায় টহল জোরদার করে ও ছদ্মবেশে রাতদিন ছায়া তদন্ত শুরু করে।
থানা পুলিশের এসআই খাইরুল ও এএসআই রাম হরিনাথ মহাসড়কে টহল দেয়ার সময় সন্দেহজনক দুই মোটরসাইকেল আরোহীকে দাওয়া করে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেল টি চুরি করে পালাচ্ছিল বলে জানায়। আটককৃত হুমায়ুন কবিরকে তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে থানা হাজতে নিয়ে তাকে আরো বিশদ জিজ্ঞাসাবাদ করলে সাম্প্রতিক সময়ে চুরি হওয়া ঘটনাগুলোর সাথে সেও তার সঙ্গীদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তারই দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে বায়েজিদ মাজার সংলগ্ন অপ্পো মোবাইল শোরুমের মালিক দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ১০টি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় তার দোকান কর্মচারী আক্তারুজ্জামান রাজুকেও গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে মিরসরাই সার্কেল এএসপি ইফতেখার হাসান জানান, এটা মিরসরাই থানার একটা সফল অভিযান। এই অভিযানের মধ্যদিয়ে মিরসরাই ও জোরারগঞ্জ থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা পালন করবে।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, আন্তঃজেলা অপরাধ চক্রের সদস্য হুমায়ূন কবিরকে অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার অভিযানে সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হই। চুরি ও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত অন্য সদস্যদের গ্রেফতার অভিযান চলমান থাকবে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla